1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিরাজগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষিত। - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

সিরাজগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষিত।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে এক কিশোরসহ অজ্ঞাতনামা দু’জনের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

ভুক্তভোগী স্কুলছাত্রী সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,ধর্ষণের অভিযোগ এনে স্কুলছাত্রীর বাবা মামলা দায়ের করেছেন।এ ঘটনার সাথে জড়িত ওই কিশোরকে গ্রেফতারে অভিযান চলছে।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,ধর্ষণের শিকার স্কুলছাত্রী নানার বাড়ি থেকে পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে।গত ১৩ এপ্রিল একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী (কিশোর) ঐ স্কুলছাত্রীকে ফুসলিয়া পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে নিয়ে যায়।পরে মার্কেটের একটি কক্ষে স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।প্রচণ্ড রক্তক্ষরণে স্কুলছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।পরে তার অবস্থার অবনতি হলে সোমবার রাত সাড়ে ৩টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম বলেন,স্কুলছাত্রীকে তার পরিবার হাসপাতালে ভর্তি করে দেয়।তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।অস্ত্রপাচার করে দু’টি সেলাই দেওয়া হয়েছে।শরীরে দুই ব্যাগ রক্তও দেয়া হয়েছে।এখন সে মোটামুটি ভালো।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট