1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আদমদীঘিতে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে নশরতপুর পশুর হাট ও দূর্ঘটনার আশঙ্কা - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

আদমদীঘিতে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে নশরতপুর পশুর হাট ও দূর্ঘটনার আশঙ্কা

আতিকুর রহমান
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়া বগুড়ার আদমদীঘিতে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে নশরতপুর পশুর হাট। অতিরিক্ত খাজনা আদায়, মূল্য তালিকা না টাঙানো, নিয়ম না মেনে রেল স্টেশনের উপরে হাট বসানো সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নশরতপুরে পশুর হাটে এমন চিত্র দেখা যায়। তবে এই ঘটনার পরেও উপজেলা প্রশাসনের নেই কোন পদক্ষেপ। এদিকে চলন্ত রেললাইনে হাট বসানোর ফলে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। জানা যায়, উপজেলার নশরতপুর রেল স্টেশনে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে প্রতি বছরে কোরবানি ঈদের জন্য শুক্রবার ও সোমবার পশুর হাট বাসনো হয়। উপজেলা প্রশাসনের নির্দেশে এই হাট বসানোর অনুমতি পায়। অথচ নশরতপুর হাটের অনুমতি থাকলেও পশুর হাটে বসানোর অনুমতি নেই বলে গোপন সূত্রে জানা যায়। স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন অনিয়মের মধ্যে দিয়ে হাটটি পরিচালনা করা হচ্ছে। হাটে নেই মূল্য তালিকা টাঙানো, অতিরিক্ত খাজনা আদায়, পশু প্রতি নেওয়া হচ্ছে ১০০-২০০ টাকা বেশি, নেই গণশৌচাগারের ব্যবস্থা। এসব নিয়মনীতি তোয়াক্কা না করে ক্ষমতার প্রভাবে পশুর হাট থেকে মুনাফা লুফে নিচ্ছেন হাট কর্তৃপক্ষ। এদিকে আদমদীঘি পশুর হাট ও সান্তাহার রাঁধাকান্ত পশুর হাটে অতিরিক্ত খাজনা নেওয়ার অভিযোগ তুলেছেন ক্রেতারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ এই হাটে ট্রেন আসার সময় মাইকে ডেকে বলা হয় ট্রেন আসছে সাবধান! রেল লাইন থেকে গরু সরাও। ট্রেন দুই কিলোমিটার দুর থেকে হুইসেল বাজিয়ে গতি কমিয়ে আসতে হয়। কয়েক বার ট্রেন ব্রেক কষে থামানোর আগেই ট্রেনের নীচে কাটা পড়ে একজন খামারীর গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ নশরতপুর রেল স্টেশনের উপর গরুর হাট চলে আসছে। এতে প্রশাসনের নেই কোন বাঁধা, নেই আইনগত পদক্ষেপ। ফলে তাদের নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
বগুড়া সহকারী নির্বাহী প্রকৌশলী (পথ) নারায়ন চন্দ্র জানান এ ব্যাপারে রেলওয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে বগুড়া ডিসি মহোদয় ও স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনকে তোয়াক্কা না করে নশরতপুর রেল স্টেশনের উপরে পশুর হাট বসায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট