1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘির ৬৫ মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা হিরুর মতবিনিময়, আর্থিক সহায়তা প্রদান - নব দিগন্ত ২৪
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব

বগুড়া আদমদীঘির ৬৫ মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা হিরুর মতবিনিময়, আর্থিক সহায়তা প্রদান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬৫ মন্দির কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছে জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। আজ সোমবার বেলা ১১টায় উপজেলার তালশন কালীবাড়ি রাধা-গোবিন্দ মন্দিরে এই আয়োজন করা হয়। সেখানে উপজেলা পূজা উদযপন কমিটির উপদেষ্টা বাদল মৈত্রর সভাপতিত্বে ও উত্তম কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মিনহাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন, তাঁতীদলের সভাপতি আকবর খাঁন, মৎস্যজীবী দলের সভাপতি কামাল, মহিলা দলের সভাপতি রিনা খাতুন, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, বিএনপি নেতা মকলেছুর রহমান, এঞ্জেল, মন্দির কমিটির নেতা ইদল মৈত্র, চঞ্চল ও রতন বসাক প্রমূখ। সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু উপজেলার ৬৫ পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে পূজা উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট