1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আজ শেষ হলো আঙ্গারু বৈশাখী মেলা - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

আজ শেষ হলো আঙ্গারু বৈশাখী মেলা

জি এম স্বপ্না
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :
প্রায় ২০০ বছরের ঐতিহ্য বহনকারী সলঙ্গা থানার ঐতিহ্যবাহী আঙ্গারু বৈশাখী মেলা আনন্দ-উৎসব আর গ্রামীণ সংস্কৃতির আবহে শেষ হয়েছে। বৈশাখ মাসজুড়ে প্রতি শনিবার অনুষ্ঠিত এ মেলার শেষ দিনে মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে।সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখর পরিবেশ।
মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ, মাটির খেলনা,বাঁশ ও কাঠের তৈরি সামগ্রী,মিষ্টান্ন,মুড়ি-মুড়কি,জিলাপিসহ বিভিন্ন মুখরোচক খাবারের সমারোহ দর্শনার্থীদের আকৃষ্ট করে। শিশু-কিশোরদের জন্য নাগরদোলা ও বিনোদনের বিভিন্ন আয়োজন ছিল বাড়তি আনন্দের উৎস।
স্থানীয়দের কাছে আঙ্গারু পাঁচপীর মেলা শুধু বিনোদনের কেন্দ্র নয়,এটি সামাজিক সম্প্রীতি ও মিলনমেলারও এক অনন্য উপলক্ষ।প্রতিবছর বৈশাখ এলেই পার্শ্ববর্তী গ্রামের বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে নাইওর আসেন,আর পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
মেলার আয়োজক ও পরিচালনা কমিটির সভাপতি রহিজ উদ্দিন প্রামানিক জানান,“আঙ্গারু মেলার ঐতিহ্য রক্ষায় আমরা জুয়া ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করেছি।সবার সহযোগীতায় শান্তিপূর্ণভাবে বৈশাখের ৪ শনিবার মেলা সম্পন্ন হয়েছে।”
মেলা শেষ হলেও এলাকাবাসীর মনে রয়ে গেছে উৎসবের রঙিন স্মৃতি আর আগামী বছরের অপেক্ষা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট