1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় নদী থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

উল্লাপাড়ায় নদী থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর জেলহক ওরফে সোহাগ (২০) নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার ক্ষুদ্র মনোহরা গ্রামের পাশে ফুলজোর নদীর কচুরিপানার মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোহাগ উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর গুচ্ছগ্রামের আব্দুল লতিফের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, গত মঙ্গলবার রাতে নিহত সোহাগ এলাকা থেকে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির পর, না পেয়ে তার পিতা আব্দুল লতিফ থানায় একটি সাধারণ ডায়রি করেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ক্ষুদ্র মনোহরা এলাকার লোকজন নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবার সোহাগের লাশ বলে শনাক্ত করে। নিহত সোহাগকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশর প্রাথমিক ধারনা।

ওসি রাকিবুল আরও জানান, উদ্ধারকৃত সোহাগের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে হত্যাকান্ডের রহস্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট