1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

উল্লাপাড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

জি এম সপ্না
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : আজ শনিবার উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বিশ্বাস। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করেন। আয়োজক সংগঠনের আহবায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, পাবনার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, উপজেলা একাডেমিক সুপার মোঃ মোসলেম উদ্দিন, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালেক, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী, প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, গনেশ চন্দ্র, আব্দুল মান্নান তালুকদার প্রমুখ। মতবিনিময় সভায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামীম হাসান রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক হিসাবে পদায়ন পাওয়ায় তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ ও বেলকুচি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট