1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কর্মচারীদের অধিকার জোরদারে রানীশংকৈলে দোকান কর্মচারী সংগঠনের নতুন কমিটির অভিষেক - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর বগুড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়া শিবগঞ্জে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার ১০ টি মাদক মামলার আসামী জাফর হাওলাদার ২৮ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ খুলনা ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৯,১৮০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ

কর্মচারীদের অধিকার জোরদারে রানীশংকৈলে দোকান কর্মচারী সংগঠনের নতুন কমিটির অভিষেক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
হাসিনুজ্জামান মিন্টু

রানীশংকৈল উপজেলায় দোকান কর্মচারীদের সংগঠিত কার্যক্রমকে আরও গতিশীল করতে দোকান কর্মচারী সংগঠনের দিনাজ–৩০ নং শাখার নবনির্বাচিত নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এ উপলক্ষে শনিবার রাত ৯টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত হয় অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সংগঠনের আগামী দিনের কর্মসূচি, শ্রমজীবী কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক ঐক্য গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ঠাকুরগাঁও–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ। তিনি তার বক্তব্যে বলেন, দোকান কর্মচারীরা প্রতিদিন শ্রম দিয়ে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছেন। তাদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনের সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রানীশংকৈল পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পান্না বিশ্বাস ও শাহাদাত হোসেন, পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার, সাংগঠনিক সম্পাদক আওলাদ, শরীফ উদ্দিন মাস্টার, উপজেলা প্রেসক্লাব–১ সভাপতি নবাব আলী, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রদীপ সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামাল পারভেজ এবং উপস্থাপনায় ছিলেন রব্বানী পারভেজ। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এবং অতিথিরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সদস্যরা জানান, নতুন নেতৃত্ব দোকান কর্মচারীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট