
মনা নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে অদ্য ০৩/০৩/২০২৬ তারিখে
জেলা প্রশাসন, মেহেরপুর ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া এর যৌথ উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে
১। শাহীন ব্রিজ স্কেল, চুয়াডাঙ্গা রোড, মেহেরপুর সদর, মেহেরপুর এবং
২। কে.এম. ডিজিটাল স্কেল, চুয়াডাঙ্গা রোড, মেহেরপুর সদর, মেহেরপুর
নামক প্রতিষ্ঠানে বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহৃত ওয়েব্রিজের ভেরিফিকেশন সনদ না থাকায় সতর্ক করা হয় এবং সনদ গ্রহণের তাগিদ প্রদান করা হয়।
৩। আনারুল স্টোর,কেদারগঞ্জ বাজার, মুজিবনগর, মেহেরপুর এবং
৪। হাবিবা কনফেকশনারি,কেদারগঞ্জ বাজার, মুজিবনগর, মেহেরপুর
নামক প্রতিষ্ঠানে বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় সতর্ক করা হয় এবং সনদ গ্রহণের তাগিদ প্রদান করা হয়।
৫। খলিল ফল ভান্ডার,কেদারগঞ্জ বাজার, মুজিবনগর, মেহেরপুর এবং
৬। রাতুল ফল ভান্ডার,কেদারগঞ্জ বাজার, মুজিবনগর, মেহেরপুর
নামক প্রতিষ্ঠানের ওজনযন্ত্র যাচাই করা হয় এবং সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এছাড়া কেদারগঞ্জ বাজার, মুজিবনগর, মেহেরপুর এর মাছের বাজারের বিভিন্ন দোকানে পরিমাপ যাচাই করা হয় এবং পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
পরিচালিত মোবাইল কোর্টে জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর-এর কর্মকর্তা জনাব আরাফাত হোসেন, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করেন।প্রসিকিউটর হিসেবে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া-এর কর্মকর্তা জনাব আসিফ করিম, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া-এর এ ধরনের অভিযান চলমান থাকবে।