1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৪০ পুড়িয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ও নগদ ৩২,৮০০ টাকা উদ্ধারসহ আটক- ১০ জন মাদক কারবারি বরিশাল সেনানিবাসের জিওসি মহোদয়ের সাথে রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ” সলঙ্গা ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা: কেএমপি ট্রাফিক বিভাগের সম্মাননা প্রদান অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বগুড়া সান্তাহারে ট্রেন থেকে দশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৪ ১টি বিদেশী পিস্তল,১০ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন এবং নগদ টাকা উদ্ধারসহ ২ জনকে আটক করেছে খুলনা সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আইনি জটিলতা কাটিয়ে অবশেষে নারগুন ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন পয়গাম আলী সন্ধ্যার আগে সলঙ্গায় ইফতারি বাজারে ব্যস্ততা ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা হেলপার নিহত

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মনা যশোর
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আজ ০৮ মার্চ ২০২৬ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, নারী ও কন্যা শিশুদের অধিকার সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং যেকোনো অন্যায় বা সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

আলোচনা সভায় নারী অধিকার, নিরাপত্তা, সমতা এবং সমাজে নারীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নারী ও কন্যা শিশুদের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট