1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হত দরিদ্র অসহায় পরিবারের মাঝে ৫০টি টিউবওয়েল বিতরণ - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হত দরিদ্র অসহায় পরিবারের মাঝে ৫০টি টিউবওয়েল বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ৫ নং ওয়ার্ডে গরিব ও অসহায় পরিবারের মাঝে ৫০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে দক্ষিণ ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলায় দুস্থ মানুষের সহায়তায় একটি সৌদি আরবভিত্তিক দাতা সংস্থা নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের ব্যবস্থাপনাতেই আজকের টিউবওয়েল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আনিসুর রহমান। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশিম, পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার, পৌর জিয়া পরিষদের সভাপতি শরিফ উদ্দিন মাস্টার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নিরাপদ পানির সংকটে থাকা মানুষের পাশে দাঁড়াতে দাতা সংস্থাটির ভূমিকা প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এই সংস্থার জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সংস্থার কর্মকর্তা হাফেজ আনিসুর রহমান জানান, মানবিক সহায়তার এই উদ্যোগ চলমান থাকবে। টিউবওয়েল পেয়ে উপকারভোগীরা তার ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট