1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই। - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
সিএমপি’র বিশেষ টিম কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে দেশী ও বিদেশী অস্ত্র গুলি, ইয়াবা ও অন্যান্য সরঞ্জাম সহ ২ জন আসামী গ্রেফতার ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন চাঞ্চল্য সৃষ্টিকারী ০২টি হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, ফরিদপুর চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০০ পিস প্যাথেড্রিন উদ্ধার পলাতক-১ যশোর কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড কুষ্টিয়া মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযান ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযান ২টি প্রতিষ্ঠানকে জরিমানা খুলনা মহানগরী বিএসটিআই ও জেলা প্রশাসন,খুলনা এর সমন্বয়ে একটি মোবাইল কোর্টের অভিযান ২টি প্রতিষ্ঠানকে ৬০,০০০ হাজার টাকা জরিমানা বগুড়া শাজাহানপুরে গাছে ঝু*ল*ন্ত যুবকের ম*র*দেহ উদ্ধার রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে পাঁড়াগাও সাকিনস্থ কর্তৃক ১৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁওয়ে পুলিশের গ্রেপ্তার করা ১৪ মামলার এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১০টায় সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাই হওয়া আসামির নাম শাহজাহান আলী (৪৮)। তিনি রহিমানপুর ইউনিয়নের আরাজি পাইকপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। মাদক, প্রতারণাসহ প্রায় ১৪টি মামলার আসামি তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য মাদারগঞ্জ এলাকায় আসামি শাহজাহানকে ধরতে একটি অভিযান পরিচালনা করে। এসময় আসামি শাহজাহানকে ধরতে সক্ষম হয় পুলিশ। তবে হঠাৎ আশপাশ থেকে কিছু দুর্বৃত্ত এসে পুলিশকে মারধর করে আসামি শাহজাহানকে ছিনিয়ে নিয়ে যায়।
আসামি ছিনতাই করার সময় অভিযানে অংশ নেওয়া চার পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তবে মারধরের ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে পুলিশ।

এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার খান জানান, ‘অভিযানে পুলিশ সদস্য কম থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যথেষ্ট পুলিশ সদস্য থাকলে আসামি ফসকে যাওয়ার সুযোগ ছিল না। সেই আসামিকে ধরার অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ে তাঁকে গ্রেপ্তার করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট