1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎবিহীন কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা। - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎবিহীন কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও ঠাকুরগাঁও জেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। বৈরি আবহাওয়ার কারণে শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লেও শিক্ষার্থীরা থেমে থাকেনি। অনেক পরীক্ষাকেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে দেখা গেছে ছাত্রছাত্রীদের।
গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) জেলার বিভিন্ন কেন্দ্রে আজকের পরীক্ষার সময় দেখা যায়, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার গুরুত্ব এবং উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। প্রবল বৃষ্টির মধ্যেও অনেক অভিভাবক ছাতা হাতে সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হন।
জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীন আকতার জানান, ঠাকুরগাঁও জেলায় এবার মোট ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাধারণ শিক্ষায় ২৪টি, কারিগরি শিক্ষায় ৯টি এবং দাখিল শিক্ষায় ৭টি কেন্দ্র রয়েছে। সবমিলিয়ে ২২,৭২৪ জন পরীক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
তিনি আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও পরীক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। বিদ্যুৎ না থাকলেও শিক্ষার্থীদের পরীক্ষা নিতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য মোমবাতিসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এদিকে, অভিভাবকদের অনেকেই জানিয়েছেন, এমন বৈরী আবহাওয়ায়ও সন্তানরা পরীক্ষায় অংশ নিতে পেরে তারা সন্তুষ্ট। শিক্ষার্থীদের মাঝে ছিল আত্মবিশ্বাস ও আশাবাদের ছাপ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর ছিল। জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং টিম কাজ করছে এবং প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত রয়েছে।
ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে এমন দৃঢ় মনোবল ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা গ্রহণের ঘটনাটি জেলায় ব্যাপক প্রশংসিত হয়েছে। শিক্ষা এবং মনোবলের জয়গান যেন ফুটে উঠেছে ঠাকুরগাঁওয়ের প্রতিটি কেন্দ্রে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট