1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে বিয়ে পর যৌতুকের নির্যাতন সহ্য করতে না পেরে নাসরিনের আত্মহত্যা - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি

ঠাকুরগাঁওয়ে বিয়ে পর যৌতুকের নির্যাতন সহ্য করতে না পেরে নাসরিনের আত্মহত্যা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় যৌতুকের চাপ ও নির্যাতন সহ্য করতে না পেরে নাসরিন আক্তার (১৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। চার মাস আগে তার বিয়ে হয়েছিল।

নিহত নাসরিন বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের আহসান আলীর মেয়ে। তার স্বামী একই গ্রামের রুস্তম আলীর ছেলে আনোয়ার হোসেন। বিয়ের পর জীবিকার প্রয়োজনে তারা ঢাকা নারায়ণগঞ্জের একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বিয়ের পর থেকেই আনোয়ার হোসেন নাসরিনের ওপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। যৌতুক আনতে না পারায় তাকে হত্যা করে ফাঁস দেওয়া হয়েছে বলে দাবি করেন নিহত নাসরিনের বাবা আহসান আলী ও মা সালমা বেগম।

তারা বলেন, “যৌতুকের টাকার জন্য আমাদের মেয়েকে নিয়মিত নির্যাতন করতো আনোয়ার। টাকা না পেয়ে তাকে হত্যা করে ফাঁস দেয়া হয়েছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।”

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তদন্ত কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী নিহতের বাড়ি সালডাঙ্গা পশ্চিম পাড়ায় গিয়ে তদন্ত করেন। পরে ঢাকা থেকে নাসরিনের লাশ আনার পর ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্ত শেষে ইউডি মামলা (অপমৃত্যু মামলা) দায়ের করে লাশ স্বামী আনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী বলেন,
“ঘটনাটি নিয়ে একটি ইউডি মামলা হয়েছে। নিহত নাসরিনের বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট