
মনা নিজস্ব প্রতিনিধিঃ
তারিখ-২২/০১/২০২৬ খ্রি.।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার দোহার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সোহেল মোল্লা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২২/০১/২০২৬ খ্রি. তারিখ ০২:৫০ ঘটিকায় দোহার থানাধীন পশ্চিম সুতারপাড়া হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন ।
উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে দোহার থানার মামলা নং-৩৮, তারিখ-২২/০১/২০২৬ খ্রিঃ ধারা-৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইন ২০১৮: রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।