1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলা কেরানীগঞ্জ থানাধীন শুভ্যাঢ্যা এলাকায় অভিযানে পেশাদার মাদক ব্যাবসায়ী কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি

ঢাকা জেলা কেরানীগঞ্জ থানাধীন শুভ্যাঢ্যা এলাকায় অভিযানে পেশাদার মাদক ব্যাবসায়ী কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস ডিবি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১২/০৭/২০২৫ খ্রিঃ রাত ২২.৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভ্যাঢ্যা এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী আসামী ১। সুদেব মন্ডল (৫৮), পিতা-মৃত কার্তৃক চন্দ্র মন্ডল, সাং-সুভ্যাঢ্যা পূর্বপাড়া, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর একটি অভিযানে রাত ২৩.৩৫ ঘটিকার সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন ছাটগাঁও এলাকা হতে পেশাদার মদক ব্যবসায়ী আসামী ২। মোঃ রনি মোল্লা (৩৫), পিতা-মোঃ সোহরাব, সাং-রাজাবাড়ী, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং পেশাদার মাদক ব্যবসায়ী আসামী ৩। মোঃ আসাদুল হক টিপু চৌধুরী (৩২), পিতা- মৃত কুতুব উদ্দিন চৌধুরী, সাং- উত্তর দাদপুর, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-ঢাকাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। বর্নিত আসামী সুদেব মন্ডল এর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং-২৫, তাং-১৩/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) এবং আসামী ২। মোঃ রনি মোল্লা ও আসামী ৩। মোঃ আসাদুল হক টিপু চৌধুরী দ্বয়ের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-২৩, তাং-১৩/০৭/২০২৫ খ্রিঃ , ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। গ্রেফতারকৃত আসামিদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, ধৃত আসামী সুদেব মন্ডলের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় ০১ টি মাদক মামলা এবং আসামী আসাদুল হক টিপুর বিরুদ্ধে বরিশাল জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জ থানায় ০২ টি মাদক মামলা সহ মোট ০৩ টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট