1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ থানা কর্তৃক শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহ-সম্পাদক মোঃ রাব্বী সরদার দেশীয় রিভলবার সহ গ্রেফতার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি

ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ থানা কর্তৃক শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহ-সম্পাদক মোঃ রাব্বী সরদার দেশীয় রিভলবার সহ গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার একটি চৌকস টিম চেকপোস্ট ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ০৬/১১/২০২৫ খ্রিষ্টাব্দ ১৯.৪৫ ঘটিকার সময় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের উত্তর পানগাঁও সাকিনস্থ দোকান বাড়ীর মোড় নামক স্থানে পাঁকা রাস্তার উপর হতে একটি লোহার তৈরী দেশীয় সচল রিভলবারসহ আসামী ১। মোঃ রাব্বী সরদার (২৬), পিতা-মৃত মোখলেস সরদার, মাতা-জরিনা বেগম, সাং-সিরাজদীখান বাজার, থানা-সিরাজদীখান, জেলা-মুন্সীগঞ্জ, এ/পি-পূর্ব মুসলিমপাড়া, ডাকঘর-কুতুবপুর, থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়নগঞ্জ (শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহ-সম্পাদক)’কে গ্রেফতার করেন এবং অপর আসামী কৌশলে পালিয়ে যায় । গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং- ১৫, তারিখ- ০৭ নভেম্বর ২০২৫, ধারা- The Arms Act 1878 এর 19A রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান এবং মামলা তদন্ত অব্যাহত আছে ।

গ্রেফতারকৃত আসামী রাব্বী সরদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,
১। গ্রেফতারকৃত আসামী বিগত কয়েক মাস যাবৎ ঢাকা মেট্রোপলিটন (DMP) এর বিভিন্ন থানা এলাকায় মিছিলে নেতৃত্ত্বের অগ্রভাগে ছিল, ২। সে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন সময়ে DMP সহ বিভিন্ন জেলার বিভিন্ন থানায় পোষ্টার লাগানোর নেতৃত্ত্ব দানকারী ছিল, ৩। তাহার নিকট হতে প্রাপ্ত মোবাইলে বিদেশে অবস্থানরত ফ্যাসিস্টদের সাথে যোগাযোগের তথ্য পাওয়া গেছে, ৪। গ্রেফতারকৃত আসামী ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন (DMP) সহ বিভিন্ন জেলায় ছাত্রলীগ যুবলীগের ফ্যাসিস্টদের সাথে যোগাযোগ স্থাপন করে নাশকতা এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনাকারী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট