1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা নবাবগঞ্জে চাঞ্চল্যকর শিশু লাবিব (৮) হত্যা মামলার রহস্য উদঘাটন ও মুল আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

ঢাকা নবাবগঞ্জে চাঞ্চল্যকর শিশু লাবিব (৮) হত্যা মামলার রহস্য উদঘাটন ও মুল আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঘটনা সংক্ষিপ্ত বিবরণ: গত ২৭.০৬.২৫ ইং তারিখে সন্ধ্যা অনুমান ৫.০০ ঘটিকায় খেলতে গিয়ে ভিকটিম লাবিব পত্তনদার (৮), পিতা: হারুন পত্তনদার, সাং: বড় বাহ্রা, নবাবগঞ্জ, ঢাকা নিখোজ হয়। পরে এলাকাবাসীসহ খোজাখুজির এক পর্যায়ে ২৮.০৬.২৫ ইং রাত অনুমান ০২.৩০ ঘটিকায় বাড়ি থেকে প্রায় ১ কিমি দূরে জনৈক সেন্টু মিয়ার ডোবা পুকুরে ভিকটিমের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা চম্পা বেগম নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং ২৯ (০৬) ২৫ ।

তদন্ত মামলা রুজুর সাথে সাথেই ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান, পিপিএম মহোদয় দ্রুত সময়ের মধ্যে শিশু লাবিব হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল খুনীদের গ্রেফতারের নির্দেশ দেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল জনাব মো: আশরাফুল আলম, পিপিএম এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ নবাবগঞ্জ থানার নেতৃত্বে একটি চৌকস দল তদন্তে নামে এবং এজাহারনামীয় আসামি মো: বাবুল (৪০) পিতা: কফিল পত্তনদার, বাহ্রা, নবাবগঞ্জকে গ্রেফতার করে। পরবর্তীতে গত ২৯.০৭.২৫ ইং তারিখে নবাবগঞ্জ থানার একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি মো: সায়েম মোল্লা (২২), পিতা: মৃত জসিম উদ্দিন, বর্তমান সাং বাহ্রা, নবাবগঞ্জ, স্থায়ী সাং: কলাতিয়া, কেরানীগঞ্জকে গ্রেফতার করে। ধৃত আসামি সায়েম মোল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার কারণে শিশু সায়েমকে গলা টিপে হত্যা করে সেন্টু মিয়ার ডোবা পুকুরে লাশ ফেলে দেয়। পরবর্তীতে অদ্য ৩০.০৭.২৫ ইং তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আসামি সায়েম মোল্লা দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। মামলা তদন্ত অব্যাহত আছে ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট