
“
মনা নিজস্ব প্রতিনিধিঃ
১১ ফেরুয়ারী ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা জেলার ৫টি সংসদীয় আসনের মোট ৮৯৩টি ভোটকেন্দ্রের অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা সহজভাবে উপস্থাপনের জন্য একটি সুসংগঠিত মানচিত্র প্রণয়ন করা হয়েছে। উক্ত মানচিত্রে ধামরাই, আশুলিয়া, সাভার, কেরানীগঞ্জ মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ থানার আওতাধীন সকল ভোটকেন্দ্র ও যোগাযোগ ব্যবস্থা স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সমন্বিত মোতায়েন, দ্রুত যোগাযোগ এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রেও এটি কার্যকর ভূমিকা রাখবে।
ঢাকা জেলা পুলিশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ।