1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শাহপুর গ্রামে পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ! - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

শাহপুর গ্রামে পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ!

জিল্লুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

জি এম জিয়াউল হাসান (জিল্লুর) ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ

খুলনার ডুমুরিয়ায় মারিয়া ইসলাম (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ডুমুরিয়া থানা পুলিশ ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। মারিয়া ইসলাম খুলনার খানজাহান আলী থানার মাক্তমডাংগা এলাকার বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে।

এলাকাবাসী জানান, ডুমুরিয়ার শাহপুর গ্রামের আখতার হোসেন ফকিরের ছেলে আশিকুর রহমান রিংকুর সাথে ৫ বছর আগে মারিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর শ্বাশুড়ি মারিয়াকে বিভিন্ন সময়ে মারপিট করতো। রবিবার দুপুরে শ্বাশুড়ি আঞ্জুমান আরা বেগমের সাথে মারিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে শ্বশুর এবং শ্বাশুড়ি তাকে পিটিয়ে হত্যা করে ঘরে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।

মারিয়ার ৩ বছরের মেয়ে রুহো জানায়, দুপুরে বেলায় ঘুম থেকে উঠে দেখি আমার মাকে মারতেছে। তারপরে আমার দাদা ফ্যানের সাথে বাঁধে রাখতেছে।

মারিয়া ইসলামের পিতা রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, আজ (রবিবার) দুপুরে শ্বাশুড়ির সাথে ঝগড়া বাঁধে তখন শ্বাশুড়ি এবং শ্বশুর মিলে মারপিট করার পর আমার মেয়ে মারা যায়। ঐ সময় মারিয়ার শ্বশুর আমাকে ফোনে জানায় যে আপনার মেয়ের ডায়রিয়া হয়েছে তাড়াতাড়ি আসেন। এসে দেখি আমার মেয়ের লাশ পড়ে আছে। এটা পরিকল্পিত মার্ডার। আমি থানায় মামলা করবো। রিংকু তার মামাতো বোনকে বিয়ে করবে বলে পরিবারের সবাই তাকে নির্যাতন করতো। আমি মোটরসাইকেলসহ কয়েক লক্ষ টাকা যৌতুক দিয়েছি।

রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবর আলী বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ওসি স্যার আসতেছেন। প্রাথমিকভাবে আমাদের সন্দেহ হচ্ছে যে হত্যা করা হতে পারে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আমি ঘটনাস্থলে আসছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রিংকু ও তার বাবা মা যোগ সাজজে মারিয়াতে হত্যা করেছে। এজাহার দিলে আমরা গ্রহণ করবো। লাশ খুমেকে পোস্ট মর্টেমে প্রেরণ করা হচ্ছে। মারিয়ার স্বামী রিংকুকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট