1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নবজাতক হাসপাতালে ফেলে রেখে মা ও বাবা আত্মগোপনে চলে যায় - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

নবজাতক হাসপাতালে ফেলে রেখে মা ও বাবা আত্মগোপনে চলে যায়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
ফুটফুটে এক নবজাতক কন্যাকে ফেলে রেখে পালিয়ে গেছে তার মা–বাবা। এমন নির্মম, অবিশ্বাস্য ঘটনায় স্তব্ধ হয়ে গেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ড। গত ২৩ নভেম্বর রবিবার দুপুরে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন মিম নামের এক নারী। সঙ্গে ছিলেন তার স্বামী পরিচয় দেওয়া রবিউল। সবকিছুই ছিল যেন স্বাভাবিক—দুপুর ১২টায় ভর্তি, বিকেল ৪টার দিকে স্বাভাবিক প্রসবে জন্ম নেয় চাঁদের মতো একটি কন্যাশিশু।

কিন্তু পরদিন সোমবার (২৪ নভেম্বর) সকালে ডাক্তার রাউন্ডে এসে চোখ কপালে ওঠে সবার—শিশুটি বেডে থাকলেও তার মা–বাবার কোনো খোঁজ নেই! ওয়ার্ডজুড়ে তখন শুধু স্তব্ধতা আর গুঞ্জন।

হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত যোগাযোগ করার চেষ্টা করে তাদের দেওয়া নম্বরে। কিন্তু বারবার ফোন করেও পাওয়া যায়নি কাউকে। মনে হচ্ছে, পরিকল্পিতভাবেই নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেছে তারা। ভর্তি টিকিট পর্যন্ত নিজেদের সঙ্গে নিয়ে যাওয়ায় শনাক্ত করাটাও কঠিন হয়ে উঠেছে।

এদিকে ফুটফুটে শিশুটিকে এক নজর দেখতে ওয়ার্ডে শুরু হয়েছে মানুষের উপচে পড়া ভিড়। কেউ বলছে—এভাবে কী করে নিজের রক্তমাংস ফেলে যায়? কেউ চুপচাপ দাঁড়িয়ে কাঁদছেন শিশুটার ভাগ্য ভেবে। হাসপাতাল কর্মীরা জানাচ্ছেন—পরিস্থিতি সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।

হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে নিরাপদে রেখেছে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে। তদন্ত শুরু হয়েছে— কে এই মিম? সত্যিই কি রবিউল তার স্বামী? কেন তারা সন্তান রেখে পালাল? সব প্রশ্ন এখন এক রহস্য, এক মানবিক শূন্যতা।

দরদভরা চোখে সবাই তাকিয়ে আছে সেই ছোট্ট কন্যাটির দিকে— যে পৃথিবীতে এসেছে মাত্র কয়েক ঘণ্টা, অথচ শিশুটি পৃথিবীর প্রথম আলো দেখেই হারিয়েছে সবচেয়ে আপন দুজন মানুষকে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট