1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইন হত্যাকাণ্ডের আসামি সুমন ফতুল্লা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড়

নারায়ণগঞ্জ ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইন হত্যাকাণ্ডের আসামি সুমন ফতুল্লা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে চলতি বছরের ০৭ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এই ঘটনায় ১৩ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানার মামলা নম্বর ০৯, তারিখঃ ০৮/০২/২৫, ধারাঃ ১০৯/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। চাঞ্চল্যকর এই মামলার এজাহারনামীয় ০২ নম্বর আসামি মোঃ সুমন হোসেন, পিতা: মৃত আলাউদ্দিন, মাতা: মৃত শাহানুর বেগম, সাং: কুতুবাইল, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জকে ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ বিকেল ০৪.৩০ ঘটিকায় ফতুল্লা থানার কাঠেরপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জনাব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রফিকসহ সঙ্গীয় ফোর্স বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাব ১১ এর একটি আভিযানিক টিম এই অভিযানে সহযোগিতা করে। স্বেচ্ছাসেবক নেতা মামুন হত্যাকাণ্ড ছাড়াও ডিএমপির যাত্রাবাড়ী থানায় আসামি সুমনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট