1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০২ জন চাঁদাবাজ গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০২ জন চাঁদাবাজ গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ১৫/০৭/২০২৫ খ্রিঃ সময় সকাল অনুমান ১১.০০ ঘটিকায় মোঃ নিঝুম হোসেন (২২) পরিকল্পিতভাবে মোঃ রায়হান হোসাইন (২৩)কে ফোন করে কৌশলে তার সহিত সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় দেখা করার জন্য বলে। তার প্রেক্ষিতে মোঃ রায়হান হোসাইন একই তারিখ রাত্রি অনুমান ০৯.০০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাকিনস্থ ফাইভওয়ে কমিউনিটি ও ইভেন্ট ম্যানেজমেন্ট কলেজের মেইন গেটের সামনে রাস্তার উপর মোঃ নিঝুম হোসেন (২২) এর সহিত দেখা করে । পরবর্তীতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১। মোঃ নাজমুল হোসেন (২৫) ২। কাউসার (২৫)-সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন সঙ্ঘবদ্ধভাবে মোঃ রায়হান হোসাইনকে জোরপূর্বক অপহরণ করে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাকিনস্থ ফাইভওয়ে কমিউনিটি সেন্টারের স্টোর রুমের ভিতরে নিয়া আটক করে রাখে। তারপর আসামিরা মুক্তিপণ বাবদ ভিকটিমের নিকট হতে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা দাবি করে। তখন ভিকটিম আসামিদের দাবিকৃত উক্ত টাকা প্রদানে অস্বীকার করলে আসামিরা তাকে এলোপাথাড়িভাবে মারপিট করে। আসামিদের ভয়ে ভিকটিম মোঃ রায়হান হোসাইন এর সাথে থাকা নগদ ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা মুক্তিপণ বাবদ আসামিদের প্রদান করে। অতঃপর আসামিরা অবশিষ্ট টাকার জন্য তাকে মারপিট করতে থাকলে ভিকটিম বিষয়টি তার বাবা, মামা নোমান হোসেন ও মামাতো ভাই স্বপন’দের অবশিষ্ট টাকা পাঠানোর জন্য বলে। তারা ভিকটিমের কথামতো আসামিদের দাবীকৃত মুক্তিপণের অবশিষ্ট টাকা সংগ্রহের চেষ্টায় থাকার একপর্যায়ে তারা জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে থানা হতে এএসআই (নিঃ)/গৌরাঙ্গ মঙ্গল সঙ্গীয় ফোর্স ও মামা নোমান হোসেন ও মামাতো ভাই -স্বপন’সহ বর্ণিত স্থানে পৌঁছিয়ে আসামীদের হেফাজতে হতে ভিকটিমকে উদ্ধার করেন ও উপরোক্ত আসামিদের আটক করেন। এসময় ৩নং আসামি কাউসার (২৫)- সহ অজ্ঞাতনামা আসামিরা কৌশলে পালিয়ে যায়। আটককৃত আসামিরাসহ পলাতক আসামিরা সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ঢাকা-চিটাগাং রোড গামী বিভিন্নস্থান হতে যাত্রীসহ বিভিন্ন সহজ সরল মানুষদের কৌশলে অপহরণ করে মুক্তিপণ বাবদ নগদ আদায় করাসহ ছিনতাই করে থাকে মর্মে প্রকাশ পায়। এ ঘটনায় ভিকটিম মোঃ রায়হান হোসাইন (২৩) এর সংবাদের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট