1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পণ্যের গুণগত মান যাচাই কক্সবাজার সদরে বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর বগুড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়া শিবগঞ্জে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার ১০ টি মাদক মামলার আসামী জাফর হাওলাদার ২৮ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ খুলনা ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৯,১৮০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ

পণ্যের গুণগত মান যাচাই কক্সবাজার সদরে বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২০/০১/২০২৬ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, কক্সবাজার এর উদ্যোগে কক্সবাজার জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান (পণ্যের গুণগত মান যাচাই) পরিচালিত হয়। উক্ত অভিযানে-

১। মাহিমা ফউন্ডেশন, কালুর দোকান, সদর, কক্সবাজার প্রতিষ্ঠান আজোরা হিমালয় গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মগবাজার, ঢাকা প্রতিষ্ঠানের ডিলারশিপ হিসেবে আবেদন করে। উক্ত প্রতিষ্ঠানের পরিবেশনকৃত কিছু পণ্যে বিএসটিআই এর সিএম সনদ আছে, কিন্তু সদস্য কার্ড ও ব্যানার/পোস্টারে “সকল পণ্য বিএসটিআই কর্তৃক অনুমোদিত” লেখা দিয়ে প্রচার প্রচারণা করছে বলে প্রতীয়মান হয়। এমতাবস্থায় তাদের প্রচার-প্রচারণায় “সকল পণ্য বিএসটিআই কর্তৃক অনুমোদিত” লেখা অতিসত্ত্বর বাদ দিবেন এই মর্মে অঙ্গিকারনামা নেয়া হয়। একই সাথে তাদের ওয়ারহাউস সরেজমিনে পরিদর্শন করা হয় এবং কিছু বিএসটিআই সিএম লাইসেন্সবিহীন পণ্য পাওয়া যায়। এর প্রেক্ষিতে তাদের এসকল পণ্য বিতরণ না করার জন্য বলা হয় এবং ভবিষ্যতে পণ্য পরিবেশনের ক্ষেত্রে বিএসটিআই সনদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।

২। ফাতেমা প্লাস পাইকারি আচার বিতান, আলমাছ কমপ্লেক্স, বার্মিজ মার্কেট, সদর, কক্সবাজার। পণ্য – আচার, চকোলেট।

৩। ছফা আচার বিতান, আলমাছ কমপ্লেক্স, বার্মিজ মার্কেট, সদর, কক্সবাজার। পণ্য – আচার, চকোলেট।

৪। মোমেনা পাইকারী আচার বিতান, আলমাছ কমপ্লেক্স, বার্মিজ মার্কেট, সদর, কক্সবাজার। পণ্য – আচার, চকোলেট।

৫। সাদিয়া পাইকারী আচার বিতান, আলমাছ কমপ্লেক্স, বার্মিজ মার্কেট, সদর, কক্সবাজার। পণ্য – আচার, চকোলেট।

৬। তানভির পাইকারী আচার বিতান, আলমাছ কমপ্লেক্স, বার্মিজ মার্কেট, সদর, কক্সবাজার। পণ্য – আচার, চকোলেট।

৭। মা বাবার দোয়া আচার বিতান, আলমাছ কমপ্লেক্স, বার্মিজ মার্কেট, সদর, কক্সবাজার। পণ্য – আচার, চকোলেট।

৮। মেসার্স ফারজানা আচার বিতান, আলমাছ কমপ্লেক্স, বার্মিজ মার্কেট, সদর, কক্সবাজার। পণ্য – আচার, চকোলেট।

৯। মেহেরা আচার বিতান, আলমাছ কমপ্লেক্স, বার্মিজ মার্কেট, সদর, কক্সবাজার। পণ্য – আচার, চকোলেট।

১০। আখি প্লাস আচার বিতান, আলমাছ কমপ্লেক্স, বার্মিজ মার্কেট, সদর, কক্সবাজার। পণ্য – আচার, চকোলেট।

ক্রমিক নং ০২-১০ নং প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট পণ্যের অনুকূলে বৈধ সিএম লাইসেন্স/ছাড়পত্র বিহীন পণ্য বিক্রয় বিতরণ না করার জন্য বলা হয়। একই সাথে উক্ত দোকানসমূহের কাছে বিতরণকারীর থেকে সকল পণ্যের বিএসটিআই সনদ/ছাড়পত্র সংরক্ষণ করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

১১। ব্রাহ্মনবাড়িয়া মিষ্টান্ন ভাণ্ডার, গোলদিঘি, সদর, কক্সবাজার। পণ্য: ফার্মেন্টেড মিল্ক, সুইটমিটস।

ক্রমিক নং ১১ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য তাগাদা প্রদান করা হয়।

উক্ত অভিযানটি জনাব মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে গঠিত টীম কর্তৃক পরিচালিত হয়।

জনস্বার্থে বিএসটিআই কক্সবাজারের এরূপ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট