
মনা নিজস্ব প্রতিনিধিঃ
11 February 𝟐𝟎𝟐6
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও দৌলতপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র এবং ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), মহোদয়। পুলিশ সুপার মহোদয় ভোটকেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ভোটকেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ভোট প্রদানের জন্য স্থানীয় ভোটারদের উৎসাহ প্রদান করেন এবং নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিজিবি এবং পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।