1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফরিদপুর বোয়ালমারী উপজেলায় ২টি ফিলিং স্টেশনে বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযান ১ টি প্রতিষ্টানকে ২০,০০০ টাকা জরিমানা - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি

ফরিদপুর বোয়ালমারী উপজেলায় ২টি ফিলিং স্টেশনে বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযান ১ টি প্রতিষ্টানকে ২০,০০০ টাকা জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ভোক্তা সাধারণের জন্যে স্বাস্থ্যসম্মত, গুণগত মানসম্পন্ন পণ্য ও সঠিক পরিমাপ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে অদ্য ০৫.১১.২০২৫ খ্রিঃ তারিখে
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ

১। মেসার্স স্বাধীন ফিলিং স্টেশন, কামারগ্রাম, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানের অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারা মোতাবেক ২০,০০০/- জরিমানা করা হয় এবং উক্ত পণ্যসমূহের গুণগত মান পরীক্ষণের নিমিত্তে জ্বালানি তেলের নমুনা সংগ্রহ করা হয়।

২। মেসার্স এস এস ফিলিং স্টেশন, কাদিরদী, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানের অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায় এবং উক্ত পণ্যসমূহের গুণগত মান পরীক্ষণের নিমিত্তে জ্বালানি তেলের নমুনা সংগ্রহ করা হয়।

৩। মেসার্স নাহার ফিলিং স্টেশন, চৌরাস্তা, বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানের পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায় গেলেও অকটেন ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে প্রতি ১০ লিটারে ৪০ মিঃ লিঃ কম পাওয়ায় সতর্ক করা হয় এবং উক্ত পণ্যসমূহের গুণগত মান পরীক্ষণের নিমিত্তে জ্বালানি তেলের নমুনা সংগ্রহ করা হয়।

মোবাইল কোর্টটি জনাব মোঃ শিব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি ) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা ভূমি অফিস, বোয়ালমারী, ফরিদপুর মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর ও প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর।

জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট