1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদিঘীতে পাচারের সময় ভিজি ডি’র ২৯ বস্তা চাল আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ২১,০০০ পিস ইয়াবাসহ শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে ২ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ বগুড়া সান্তাহারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতা-কর্মীদের মিছিল ও গণসংযোগ বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রতন ও ডাকাত সর্দার আশরাফ গ্রেপ্তার বগুড়ায় সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই

বগুড়া আদমদিঘীতে পাচারের সময় ভিজি ডি’র ২৯ বস্তা চাল আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : বগুড়া আদমদিঘীতে দুঃস্থ ও গরীবদের ভি ডাব্লিউ বি (ভিজিডির)  চাল পাচারকালে স্থানীয় জনতা ২৯ বস্তা চাল আটক করেছে। পরে আটক চালগুলো সান্তাহার ইউনিয়ন পরিষদের জমা রাখা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। জানা গাছে মঙ্গলবার বেলা ১২টারদিকে উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদে সুবিধাভুগি দুঃস্থ ও গরীবদের মাঝে ভি ডব্লিউ বি (ভিজিডির) চাল বিতরণ কার্যক্রম চলালে সময়ে দুটি অটো চার্জারে ওই প্রকল্পের ২৯ বস্তা চাল পাচারের সময় জনতা আটক করে। পরে আটক চালগুলো ফের ওই ইউনিয়ন পরিষদে জমা রাখা হয়। 
এবিষয়ে  নাম না জানানোর শর্তে ওই ইউপির কার্ডধারী কয়েক জন ভাতা ভুগিরা জানান, চাল বিতরনের  সময় এরকম ঘটনা শোনা যায়। কারা এই পাচারের সাথে জরিত তাদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া হয় কেন?। তবে এই চালগুলো আটকালে উপস্থিত জনতা চাল প্রাপ্ত কাডধারি বা ব্যবসায়ী কাউকে দেখা যায়নি বলে জানিয়েছেন। এঘটনার পর থেকে এলাকায় বিষয়টি নিয়ে  তোলপাড় শুরু হয়েছে। এবিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বপ্রাপ্ত সহকারী  (কমিশনার ভুমি)মাহমুদা সুলতানার সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি জেনেছি ঘটনাস্থলে যাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন বলেন কার্ডধারি ভাতা ভোগীরা চাল সংগ্রহ করার পর অসাধু ব্যবসায়ীদের নিকট বিক্রি করেছে। সে চাল বাজারে নিয়ে যাওয়ার সময় জনতা চালগুলো আটক করে পরিষদে নিয়ে আসে। বিষয়টি আদমদিঘী  সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানাকে জানানো হলে ওনি এসে চালগুলো জব্দ তালিকা করে মাদ্রাসায় দেওয়ার নির্দেশ দেন। #

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট