1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রতন ও ডাকাত সর্দার আশরাফ গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রতন ও ডাকাত সর্দার আশরাফ গ্রেপ্তার

আতিকুর রহমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রতন মিয়া এবং ডাকাত সর্দার হিসেবে পরিচিত আশরাফ খাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর একজনকে বগুড়া সদর থানায় এবং অন্যজনকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর এলাকা থেকে ডাকাত সর্দার আশরাফ খা (৫০)কে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিবপুর গ্রামের মৃত আনার খার ছেলে। অপরদিকে, বগুড়া শহরের মালতিনগর এলাকায় চালানো অভিযানে গ্রেপ্তার করা হয় রতন মিয়া (৩৩)কে। তিনি মালতিনগর মহল্লার আব্দুল হান্নানের ছেলে। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, রতন মিয়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। সম্প্রতি ঠনঠনিয়া কোচ টার্মিনালের টিআর ট্রাভেল কাউন্টারে চাঁদা দাবি ও হামলার ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা হয়। ওই মামলায় রতন মিয়া এজাহারনামীয় ২ নম্বর আসামি।ডাকাত সর্দার আশরাফ খা সম্পর্কে র‍্যাব জানায়, গত ২০ জানুয়ারি রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গনেশপুর এলাকায় একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তদন্তের একপর্যায়ে ওই ঘটনার সঙ্গে আশরাফ খার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর তিনি পালিয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর এলাকায় আত্মগোপন করেন। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট