1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে ছাত্রীকে দ্বিতীয় দফায় অপহরণ কালে আটক এক - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

বগুড়া আদমদীঘিতে ছাত্রীকে দ্বিতীয় দফায় অপহরণ কালে আটক এক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেনির এক ছাত্রী (১৬) কে দিনের বেলা মোটরসাইকেল যোগে দ্বিতীয় দফায় অপহরণ কালে গ্রামবাসি ছাত্রীকে উদ্ধার ও মুল অপহরণকারি আশিকুর ইসলাম ওরফে আশিক (২২)কে আটক করে পুলিশে দিয়েছে। আটক আশিকুর ইসলাম ওরফে আশিক জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হরিসাদি গ্রামের আজাহার আলীর ছেলে। গত শনিবার (৮ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে। আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উজ্জলতা গ্রামের আছলাম হোসেন ভুট্টুর মেয়ে আদমদীঘি পাইলট বালিকা উচ্চবিদ্যালেয় ৯ম শ্রেনির ছাত্রী আতিয়া জান্নাতি (১৬) গত ৩১আগষ্ট সকাল ৯টায় প্রাইভেট পড়া শেষে বিদ্যালয়ে যাবার সময় আদমদীঘি পুরতান সোনালী ব্যাংকের সামনে থেকে অপহরণ হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হরিসাদি গ্রামের আকিুর ইসলাম আশিক, দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউপির সঞ্জনকুড়ি গ্রামে আবুল হোসেন (৫০),পুকুরগাছা গ্রামের রফিকুল ইসলাম (৪৫) কে আসামী করে গত ১০ সেপ্টেম্বরে আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় মুল অপহরণকারি আশিকুর ইসলাম আশিক আদালত কর্তৃক জামিনে মুক্ত হয়। এদিকে সে জামিনে মুক্ত হওয়ার পর গত শনিবার (৮ নভেম্বর) দুপুরে আশিকুর ইসলাম আশিক তার অপর সহযোগিদের দুটি মোটরসাইকেল যোগে আদমদীঘি উপজেলা উজ্জলতা গ্রামে ভিকটিমের বাড়িতে এসে ওই ছাত্রীকে আবারো জোড়পুর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যাবার সময় ভিকটিমের চিৎকারে গ্রামবাসি এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার ও মুল অপহরণকারি আশিকুর ইসলাম আশিককে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করেন আদমদীঘি থানা পুলিশে সোর্পদ করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিনিশ্চিত করে বলেন মোটরসাইকেল জব্দ ও গ্রেপ্তারকৃত আসামীকে রোববার আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট