1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে হাজার বস্তা চোরাই সারের নিলাম সম্পন। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

বগুড়া আদমদীঘিতে হাজার বস্তা চোরাই সারের নিলাম সম্পন।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে জব্দ করা এক হাজার ৭০ বস্তা চোরাই রাসায়নিক সারের নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিলাম থেকে প্রাপ্ত ১১ ল¶াধিক টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জানা গেছে, উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল বাজার এলাকার মেসার্স রাফি ট্রেডার্স নামক কীটনাশক ও খুচরা সার ব্যবসায়ী হাজী আশরাফ আলী মৃধা দীর্ঘ দিন ধরে গোপন গুদামে বিপুল পরিমাণ চোরাই সার মজুত করে বেশি দামে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে গত মঙ্গলবার বিকালে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় পাচার করার জন্য ট্রাক বোঝাইরত অবস্থায় দুই শত ৪৫ বস্তা এমওপি এবং গোপন গুদাম থেকে আট শত ২৫ বস্তা তিন প্রকারের মোট এক হাজার ৭০ বস্তা রাসায়নিক সার জব্দ করেন। এসময় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রবিউল ইসলাম প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে যৌথ বাহিনীর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যা ছয়টায় উপজেলা চত্বরে, জব্দ কৃত দুই শত ৪৫ বস্তা এমওপি সার প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। এরপর গতকাল (২৭ আগস্ট) বুধবার বেলা সাড়ে ১১ টায় মুরইল বাজারে সিলগালা করা গুদামের সামনে অবশিষ্ট পাঁচ শত ৫৫ বস্তা এমওপি, এক শত ৭০ বস্তা ডিএপি এবং এক শত বস্তা টিএসপি সার প্রকাশ্য নিলাম ডাকের আয়োজন করে উপজেলা প্রসাশন। কৃষি বিভাগ ও যৌথ বাহিনীর সহায়তায় নিলাম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমদা সুলতানা। নিলামে বিসিআইসি ও বিএডিসির স্থানীয় পাঁচ ডিলার অংশ গ্রহন করে। দুই দিনের নিলামে এক হাজার ৭০ বস্তা তিন প্রকারের রাসায়নিক সার কিনে নেয় মেসার্স মঙ্গল চন্দ্র সাহা, মেসার্স মির্জামল বিশ্বেশ্বর লাল এবং মাহবুব আলম ট্রেডার্স। নিলাম থেকে প্রাপ্ত মোট ১১ লাখ আট হাজার এক শত ৬০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট