1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া ধুনটে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বগুড়া ধুনটে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট-শেরপুর সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় অটোভ্যানের এক নারী যাত্রী ও তার শিশু সন্তান নিহত হয়েছেন। ‎সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমান ১টা ৩০ মিনিটের দিকে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন” রেবেকা খাতুন (২৬) ও তার ২ বছর বয়সী ছেলে হুজাইফা। ‎প্রত্যক্ষদর্শীরা জানান, রেবেকা খাতুন তার ছেলেকে কোলে নিয়ে ধুনট থেকে অটোভ্যানে করে বথুয়াবাড়ি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বথুয়াবাড়ি সেতুর পূর্ব পাশে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রেবেকা খাতুন ও তার কোলে থাকা শিশু হুজাইফা ঘটনাস্থলেই নিহত হন। ‎দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটি আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ‎ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনার রশিদ সদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট