1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল - নব দিগন্ত ২৪
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলা ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার বেলা ১১টায় উপজেলা জামায়াত অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি নকীব আরমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা পশ্চিম শাখার সেক্রেটারি সাদ্দাম হোসেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট সাইফুর রহমান, প্রশাসন সম্পাদক তারেক হোসেন শোয়াইব, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি বুলবুল আহমেদ, আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের আইটি সম্পাদক তানভীর আহমেদ, উপজেলা যুব বিভাগের সভাপতি আহসান হাবীব তুহিন, অফিস সম্পাদক মুত্তালিব হোসেন ও সান্তাহার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট