1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক - নব দিগন্ত ২৪
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব

রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি

সোনার মূর্তি ও দুর্লভ পুরোনো কয়েন বিক্রির লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি সোনালি রঙের মূর্তি, পাঁচটি পুরোনো কয়েন এবং একটি পিতলসদৃশ কলস।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খোদাদাদ হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল (কাঁঠালডাঙ্গী) গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৩৬) এবং তাঁর ফুফাতো বোন মোছা. সীমা বেগম (৩২)।
পুলিশ জানায়, দিনাজপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিম অভিযোগ করেন, একটি প্রতারক চক্র তাঁকে সোনার মূর্তি ও মূল্যবান পুরোনো কয়েন দেওয়ার আশ্বাস দিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। পরে আরও অর্থ পরিশোধের শর্তে ওই সামগ্রী বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়।
অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে কোচল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর ও সীমাকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির বারান্দার পাশের মাটির নিচ থেকে ছয়টি গোপাল ঠাকুরের সোনালি রঙের মূর্তি, পাঁচটি সাদা রঙের কয়েন এবং প্রায় দেড় কেজি ওজনের একটি পিতলসদৃশ পুরোনো কলস উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। একই সঙ্গে এ ঘটনায় প্রতারণার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষকে সোনার মূর্তি, প্রাচীন কয়েন বা গুপ্তধনের প্রলোভনে অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট