1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

বগুড়া সান্তাহারে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে একটি স্কুলে ব্যাগের মধ্যে কস্টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় একটি বান্ডেলে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে ছাত্র জনতা আটক করে রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আসামিরা হলো লালমনিরহাট জেলার সদর থানার দুরাকুটি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩২) এবং একই এলাকার জমির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০) আজ (২৫ নভেম্বর) মঙ্গলবার দুপুরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনের যাত্রীদ্বয় সান্তাহার স্টেশনে নেমে প্লাটফর্ম পার হওয়ার সময় সন্দেহ বসত ওই দুই মাদক কারবারিকে স্থানীয় ছাত্র-জনতা ধরে রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।বরেলওয়ে থানা সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহার গামী লোকাল ট্রেন ১.৩০ ঘটিকার সময় সান্তাহার জংশন স্টেশনের চার নম্বর প্লাটফর্মের দুই নম্বর লাইনে এসে দাঁড়ায়। ট্রেন থেমে গেলে দুইজন যাত্রী একটা স্কুল ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে প্লাটফর্ম পার হওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহ হলে স্থানীয় ছাত্র-জনতা তাদের আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে। সেখানে উপস্থিত থানা প্রশাসন, ছাত্র-জনতা ও গণমাধ্যমকর্মীদের সামনে ব্যাগ খুললে দেখা যায় সেখানে কস্টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো চার কেজি গাঁজা। তাৎক্ষণিক তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টা নিশ্চিত করে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, গাঁজাসহ গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট