1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বালিয়াডাঙ্গীতে আওয়ামী যুবলীগের কর্মীকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করছে দুর্বৃত্তেরা। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে আওয়ামী যুবলীগের কর্মীকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করছে দুর্বৃত্তেরা।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গী বাজারে আজ সোমবার দুপুর ১টায় প্রকাশ্য দিবালোকে চিহ্নিত দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগের কর্মী মাহাবুব আলম অরফে আলম (৪৫) গুরুত আহত হয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত মাহাবুব আলম হলেন- উপজেলার বড়বাড়ী গ্রামের রশিদুল হকের অরফে বধু মেম্বারের ছেলে।
আহত আলম জানান, আজ সোমবার দুপুর ১টায় ডাঙ্গী বাজারে বাজার করতে এলে এসময় বালিয়াডাঙ্গী উপজেলার কাশিডাঙ্গা গ্রামের আলমের ছেলে নবাব অরফে লালচন একা থাকতে দেখতে পেয়ে ধারালো রামদা দিয়ে মাথার স্বজরে আঘাত করলে বাম হাত দিয়ে প্রতিহত করে মাথা সরিয়ে নিলে এতে হাত গুরুতর কাটা যখম হয়। পরে এলোপাথারীভাবে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের সহযোগিতায় আমাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এসে চিকিৎসা করান। কোন কারণ ছাড়াই নবাব অরফে লালচন আমাকে ধারালো অস্ত্র দিয়ে অঘাত করেছে।
সংবাদ পেয়ে বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই সাইদুল ইসলাম হাসপাতালে ছুটে গিয়ে আহত আলমের নিকট জবানবন্দি গ্রহণ শেষে ঘটনাস্থল ডাঙ্গী বাজারে পরিদর্শন করেন।
এবিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি শওকত আলী সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রায়োজনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট