1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ১২৫তম জন্মবার্ষিকী আজ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ১২৫তম জন্মবার্ষিকী আজ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
ভাষা আন্দোলনের অগ্নিপুরুষ,জাতীয় নেতা ও সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ১২৫তম জন্মবার্ষিকী আজ (২৭ নভেম্বর)।
১৯০০ সালের ২৭ নভেম্বর সিরাজগঞ্জের সলঙ্গা থানার তারুটিয়া গ্রামে এক পীর বংশে জন্মগ্রহণ করেন তিনি। পিতার নাম শাহ সৈয়দ আবু ইসহাক ও মাতা আজিজুন্নেছা। শৈশব থেকেই তিনি ছিলেন ন্যায়ের পক্ষে আপসহীন এক সংগ্রামী মানুষ।
১৯২২ সালের ২৭ জানুয়ারি তর্কবাগীশের নেতৃত্বে সলঙ্গা হাটে ব্রিটিশবিরোধী বিলেতি পণ্য বর্জন আন্দোলন অনুষ্ঠিত হয়। ওই আন্দোলনে ব্রিটিশ পুলিশ নির্মম গুলিবর্ষণ করলে প্রায় সাড়ে চার হাজার মানুষ হতাহত হন, যা ইতিহাসে ‘সলঙ্গা হত্যাকাণ্ড’ নামে পরিচিত।
১৯৫২ সালের ভাষা আন্দোলনেও তিনি ছিলেন প্রথম সারির নেতা। ১৯৫৫ সালের ১২ আগস্ট পাকিস্তানের গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম বাংলা ভাষায় বক্তব্য দিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন তিনি।
১৯৫৬ সাল থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তর্কবাগীশ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। শুধু দলীয় রাজনীতি নয়-কৃষক আন্দোলন, খেলাফত আন্দোলন, তেভাগা আন্দোলনসহ দেশের গণতান্ত্রিক ও মুক্তির সংগ্রামের প্রতিটি পর্যায়ে তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন আজীবন।
এই মহান নেতার জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতি বিজড়িত সলঙ্গা থানাকে উপজেলা ও পৌরসভায় উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয় প্রায় চার লক্ষাধিক মানুষ। তাঁদের একটাই প্রত্যাশা- জাতীয় এই বরেণ্য নেতার স্মৃতি যেন আরও মর্যাদার সঙ্গে লালিত হয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট