
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ইং – ০১/০৩/২০২৬ খ্রিঃ তারিখে রাত আনুমানিক ১১ঃ০০ ঘটিকা হতে ০২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ০৫ঃ০০ ঘটিকায় মধ্যে যেকোনো সময় শত্রুতাবশত ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে আরিফ হোসেন (১৯)কে হত্যা করে লাশ গোপন করার জন্য মাছের ঘেরের ভিতর ফেলে দেয়। স্থানীয় জনসাধারণ বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে মৃতদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে প্রেরন করে।
পরবর্তীতে আরিফ হোসেন এর বোন জুলিয়া আক্তার বাদী হয়ে মনিরামপুর থানার মামলা করে।
ঘটনার বিষয় সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার যশোর এর দিক-নির্দেশনায় ডিবি যশোর এবং থানা পুলিশের চৌকস টিম যশোর মনিরামপুর থানা এলাকায় তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে। ইং- ০৪/০৩/২০২৬ খ্রিঃ অনুমান ১৬ঃ২০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় চৌকস টিম পুলিশি কলাকৌশল, আধুনিক তথ্য প্রযুত্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট জেলার মংলা থানার শেখ আব্দুল হাই সড়কস্ত হোটেল হাজী শেখ আব্দুস সালাম ইন্টারন্যাশনাল (আবাসিক) এর তৃতীয় তলার ৭ নম্বর রুম থেকে তদন্তে প্রাপ্ত আসামী ভিকটিমের সৎ বাবা সোহেল মাহমুদ(৩৬) ও তার সহযোগী ফুয়াদ হাসান @ সৌরভ (২৬)কে গ্রেফতার করে এবং হত্যার কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার করে।
আসামীদেরকে ইং ০৫/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। নামঃ সোহেল মাহমুদ(৩৬)
পিতাঃ জালাল উদ্দিন গাজী
মাতাঃ সখিনা বেগম
সাংঃ বালিধা
থানাঃ মনিরামপুর
জেলাঃ- যশোর।
২। নামঃ ফুয়াদ হাসান(২৬)
পিতাঃ আশরাফ সরদার
মাতাঃ মৃত শিরিনা বেগম
সাংঃ পাঁচাকড়ি
থানাঃ মনিরামপুর
জেলাঃ- যশোর।