
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ইং ০৮/০২/২০২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপারের কার্যালয়ে যশোর জেলায় শিক্ষানবিশ হিসেবে যোগদানকৃত সহকারী পুলিশ সুপার (প্রবি) জনাব তানভীরুল ইসলাম ও জনাব সুশান্ত মজুমদারকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়। সহকারী পুলিশ সুপার (প্রবি)গন ৪১ তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ক্যাডার হিসাবে যোগদান করেন। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার মহোদয়। নবাগত কর্মকর্তাদের এই পথচলা যশোর জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নতুন মাত্রা যোগ করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
এসময়ে আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), যশোর।