
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ইং ০৪/০৩/ ২০২৬ খ্রিঃ বেলা ১৪:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে জনাব মোঃ গোলাম মোস্তফা কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র্যাংক ব্যাজ পরিয়ে দেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।
এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), যশোর।