1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোলে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে কাষ্টমস কর্মকর্তাদেরকে নির্দেশ - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

যশোর বেনাপোলে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে কাষ্টমস কর্মকর্তাদেরকে নির্দেশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
বেনাপোল কাস্টমস হাউসে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খাঁন বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পণ্য খালাসের লক্ষ্যে কাস্টমস কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার ২২জুলাই বিকালে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বেনাপোল স্থল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং নোম্যান্সল্যান্ড এলাকা পরিদর্শন করেন।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) মবিনুল কবির ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (এডমিন) মোয়াজ্জেম হোসেন, বেনাপোল বন্দরের পরিচালক শামীম আহমেদ কাস্টমস হাউজের কমিশনার কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

ল্যান্ড পোর্ট দিয়ে সুতা আমদানির ব্যাপারে তিনি বলেন, ভারত থেকে সুতা আমদানি বন্ধ নেই। তবে তা সিপোর্ট দিয়ে আমদানি করা হচ্ছে। ব্যবসায়ীরা চাইলে আমরা ভারতের সঙ্গে আলোচনা করতে পারি। কারণ আমাদের কাছে ব্যবসায়ীদের স্বার্থ আগে।

সার্ভার জটিলতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই সমস্যাটা দেশের সকল কাস্টমস হাউজ এবং শুল্ক স্টেশনে হচ্ছে। দ্রুত পণ্য খালাসের জন্য আমরা বিকল্প কিছু করার চিন্তা ভাবনা করছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট