1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহাবুবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্য প্রতিনিধি দল - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

যশোর বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহাবুবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্য প্রতিনিধি দল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে চলমান কার্যক্রম পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের বাস্তবতা যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহাবুবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল যশোরের বেনাপোল সীমান্ত সফর করেছেন।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে প্রতিনিধি দলটির আগমন উপলক্ষে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যশোর বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

প্রতিনিধি দলে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিম উদ্দিন খান, মোহাম্মদ গোলাম মোহাম্মদ ভূঁইয়া, এডিশনাল ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ, সিআইডির এসএসপি মোহাম্মদ বদরুল আলম মোল্লা, জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মারুফ আল্লাম, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের উপ-পরিচালক শহিদুল ইসলাম সোহাগ, অর্থনৈতিক বিভাগের সিনিয়র সহকারী সচিব আব্দুস সালাম চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী, সহকারী সচিব মোহাইমিনুল ইসলাম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রোগ্রাম কর্মকর্তা পূজা ভল্লা।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান জানান, প্রতিনিধি দলটি বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে পরিচালিত সমন্বিত মানবপাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচির কার্যক্রম পরিদর্শনের জন্য যশোরের শার্শা উপজেলায় বিভিন্ন স্থান পরিদর্শনে আসেন। এ কর্মসূচির আওতায় দেশের সীমান্তবর্তী এলাকা হিসেবে যশোরের বেনাপোলে অবস্থিত রাইটসের একটি শাখা পরিদর্শন করেছেন। পরে শার্শা ইউনিয়ন পরিষদে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও নাভারণের বুরুজবাগান বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি কর্মশালায় আলোচনা করেন। 

এছাড়া সর্বক্ষেত্রে মানবপাচার প্রতিরোধ, ভুক্তভোগী উদ্ধার, পুনর্বাসন ও সেবা কার্যক্রমের অগ্রগতি এবং প্রশাসনের ভূমিকা পর্যালোচনা করেছেন প্রতিনিধি দলটি।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকাত মেহেদী সেতু, শার্শা থানার ওসি রবিউল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া প্রমুখ।

মানবপাচার প্রতিরোধে সরকারের দৃঢ় অবস্থানের অংশ হিসেবে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাইটস যশোর মানবাধিকার সংস্থার পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। তিনি জানান, মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ সফরকালে যশোর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রবাসীকল্যাণ দপ্তর এবং স্থানীয় বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া মানবপাচার থেকে ফিরে আসা ভুক্তভোগীদের পুনর্বাসন কার্যক্রম ও সেবা প্রদানের ক্ষেত্রে মাঠপর্যায়ের বাস্তবতা সরজমিন পরিদর্শন করেন তারা।

প্রতিনিধি দলটি যশোরের সীমান্তের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে ঢাকায় ফিরে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবেন, যা ভবিষ্যতে মানবপাচার প্রতিরোধ কার্যক্রমকে আরো কার্যকর ও মানবিক করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, প্রতিনিধি দলটি বুধবার বেনাপোল, শার্শা ও নাভারণের কিছু এলাকা পরিদর্শন শেষে যশোর জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় ও প্রশাসনের সঙ্গে একটি সেমিনার করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী সীমান্তের আরো কিছু এলাকা পরিদর্শন ও প্রশাসনসহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফিরে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট