1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শায় দাখিল পরীক্ষায় ১৪ টি মাদ্রাসার ফলাফল চরম বিপর্যয়, সচেতন মহলে উদ্বেগ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি

যশোর শার্শায় দাখিল পরীক্ষায় ১৪ টি মাদ্রাসার ফলাফল চরম বিপর্যয়, সচেতন মহলে উদ্বেগ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
সারাদেশে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে যশোরের শার্শা উপজেলায় এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল চরম বিপর্যয় ঘটেছে। এ উপজেলার ২৯টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে ৪ টি মাদ্রাসা থেকে একজন করে মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র চারজন।

এদিকে সচেতন মহল ও অভিভাবকরা বলছেন ভিন্নকথা, তারা বলছেন বিগত কয়েক বছরের মধ্যে এবারই সঠিক মেধার যাচাই হয়েছে। তারা এ ফলাফল দেখে উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের উদাসীনতা, মাদ্রাসায় সঠিকভাবে পাঠদান না করা, ভালো শিক্ষক নিয়োগ না হওয়া, রাজনীতি নিয়ে বস্ত্য থাকা এবং শিক্ষকদের নিয়মিত প্রতিষ্ঠানে না আসার কারণে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আজ এই বিপর্যয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শার্শা উপজেলা থেকে অংশগ্রহণ করে ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৮৬ জন শিক্ষার্থী। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৭১ জন। অকৃতকার্য হয়েছে ৪২৫ জন। উপজেলায় গড় পাশের হার ৪৭.২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র চার জন। ২৯টি মাদ্রাসার মধ্যে ফলাফল বিপর্যয়ে উল্লেখযোগ্য ১৪ টি মাদ্রাসা হলো, বসতপুর ফাজিল মাদ্রাসার মোট ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে দুই জন, সামটা ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় ৩১ জনে ৯ জন, মহিষা পীর আব্দুস সোবাহান আলিম মাদ্রাসায় ৩৮ জনে ৮ জন, নাভারণ মহিলা আলিম মাদ্রাসায় ১৫ জনে দুই জন, বাগআঁচড়া মহিলা আলিম মাদ্রাসায় ১৭ জনে চার জন, বারোপোতা ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় ১৪ জনে তিন জন, সোনানদিয়া গাতীপাড়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসায় ৩০ জনে ৯ জন, কায়বা বাইকোলা উসমানীয়া দাখিল মাদ্রাসায় ২২ জনে দুই জন, লক্ষনপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসায় ২০ জনে মাত্র এক জন, আমলাই মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় ২০ জনে দুই জন, লাউতাড়া রাবেতাতুল উলূম দাখিল মাদ্রাসায় ১৩ জনে দুই জন, ঘিবা দারুল উলূম দাখিল মাদ্রাসায় ১৮ জনে ৯ জন, নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসায় ২১ জনে দুই জন ও রাড়ীপুকুর মহিলা দাখিল মাদ্রাসায় ১১ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র এক জন পাশ করেছে।

সচেতন মহল বলছে, যে সকল মাদ্রাসায় ২/১ জন করে কৃতকার্য হয়েছে সরকারের উচিত এ সমস্ত মাদ্রাসার শিক্ষদের বেতন বন্ধ করা। প্রয়োজনে ওই মাদ্রাসা গুলো বন্ধ করে দেওয়া।

শার্শা উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান জানান, ফল বিপর্যয়ের বিষয়ে ওই সমস্ত মাদ্রাসার সুপাররে কাছে মৌখিক ভাবে জানতে চাওয়া হয়েছে। আমরা এ বিষয়টি মাদ্রাসা বোর্ডকে অবহিতও করেছি। বোর্ড তাদের বিষয়ে কি সিদ্ধান্ত দেই তার অপেক্ষায় আমরা আছি।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান জানান, এ বিষয় নিয়ে তিনি খুব দ্রæত উপজেলার প্রতিটি মাদ্রাসা সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতিদের ডাকবেন। এমন খারাপ ফলাফলের কারণ কি জানবেন এবং আগামীতে ভালো ফলাফল করার জন্য যা করা দরকার সেই বিষয়ে সিদ্ধান্ত দিবেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট