1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর মোহাম্মদপুর ১২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

রাজধানীর মোহাম্মদপুর ১২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধি
ঢাকা, ২৫ জুলাই ২০২৫
২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টার সময় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের গলিতে ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক। এ সময় সস্ত্রীক তিনি রিকশা করে যাওয়ার পথে ছিনতাইকারীরা চাপাতিসহ তাদের পথরোধ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন সেট ও মানিব্যাগ নিয়ে যায়। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি আহত হন। পরবর্তীতে বিষয়টি তিনি মোহাম্মদপুর থানায় অবহিত করলে তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারসহ মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনার ১২ ঘন্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো: ১। ইউসুফ(২৬) ২। সিয়াম(২৩) ও ৩। জহুরুল(২২)
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, এদের মধ্যে ইউসুফ মূল ছিনতাইকারী। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে ছিনতাইকৃত মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট