1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে মাদারীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খানের গণমিছিল - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

রাজৈরে মাদারীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খানের গণমিছিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর প্রতিনিধি

তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খানের নেতৃত্বে রাজৈরে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার ঈদগা মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–বরিশাল মহাসড়কের সানেরপাড় এলাকা এবং রাজৈর বাজার প্রদক্ষিণ করে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে হেলেন জেরিন খান বলেন, “বাংলাদেশ দীর্ঘ ১৭ বছর পর একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। জনগণ তাদের পছন্দের নেতৃত্বকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে আগ্রহী।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু এবং জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ।

এছাড়াও মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গণমিছিলকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট