1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাণীশংকৈলে বিজয় ও মুক্ত দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

রাণীশংকৈলে বিজয় ও মুক্ত দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৫ সালের গুরুত্বপূর্ণ তিনটি জাতীয় দিবস—৩ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস—উদযাপনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা বসে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগম।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিতদের মধ্যে ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মাস্টার, গণঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী মামুনুর রশিদ মামুন, ১ নং ধর্মঘট ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম।

এছাড়াও পুরাতন প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল হক, বর্তমান সভাপতি শফিকুল ইসলাম শিল্পীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় যোগ দেন।

সভায় জাতীয় দিবসসমূহকে যথাযথ মর্যাদায় উদযাপন, কর্মসূচি গ্রহণ, নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, দিবসগুলোতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

সভা শেষে অতিথিরা বলেন, স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এসব দিবস গুরুত্বসহকারে পালনের কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট