1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাণীশংকৈলে সার সংকটের জেরে কৃষি কর্মকর্তার ওপর হামলা, হাসপাতালে ভর্তি - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

রাণীশংকৈলে সার সংকটের জেরে কৃষি কর্মকর্তার ওপর হামলা, হাসপাতালে ভর্তি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার আবাদে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার সংকট পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ডিলারদের কাছে যথেষ্ট সার না থাকায় দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল কৃষকদের মাঝে। এরই মাঝে মঙ্গলবার (২ ডিসেম্বর) সার বিতরণ কেন্দ্রকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার পরিণতিতে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মারধরের শিকার হন।

স্থানীয়রা জানান, উপজেলার উমরাডাঙ্গী বাজারে মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন সার বিতরণ করছিলেন। এসময় অভিযোগ ওঠে, তিনটি ভ্যানে করে পাঁচজন ব্যক্তি একজনের নামে ৩৩ বস্তা সার নেওয়ার চেষ্টা করেন। এতে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশৃঙ্খলা বাড়তে থাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।

পরবর্তীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত উপজেলা কৃষি কর্মকর্তাকে উপস্থিত হওয়ার অনুরোধ জানান। কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম আকতার হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে ক্ষুব্ধ জনতা আকতার হোসেনের ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মল্লিক ট্রেডার্সের মালিকপক্ষ বা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান, “আকতার হোসেনের অবস্থা বেশ গুরুতর। মাথায় আঘাত লেগেছে, দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে নেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর ভুক্তভোগীর মত অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

রাণীশংকৈল থানার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “কৃষি অফিস অভিযোগ দিলে বিষয়টি আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট