1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলপের ঘোলের কদর দেশজুড়ে - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

সলপের ঘোলের কদর দেশজুড়ে

জি এম সপ্না
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপের ঘোল এখন সলঙ্গায়। শুধু সলঙ্গা নয়,ঐতিহ্যবাহী সলপের ঘোলের কদর দেশজুড়ে।রমজান আসলেই চাহিদা বাড়ে সলপের ঘোলের দিকে।রোজা শুর হতেই সলঙ্গার বাজারে সলপের ঘোলের চাহিদা বেড়ে গেছে কয়েকগুণ।এর ফলে কর্ম ব্যস্ততাও বেড়েছে ঘোলকর্মী ঘোষদের।সলপের ঘোল উল্লাপাড়া ছাড়াও পার্শ্ববর্তী সলঙ্গা,কামারখন্দ,বেলকুচি,শাহজাদপুর,সিরাজগঞ্জ সদর থেকে ক্রেতারা প্রতি নিয়ত সলপ স্টেশনে ঘোল কিনতে যায়।সলঙ্গা বাজারের আলিম হোটেল হতে মাংশ হাটা পর্যন্ত টেবিলে বোতল সাজিয়ে সারিবদ্ধভাবে বিক্রি হচ্ছে সলপের ঘোল।অনেকে মাইক্রোফোনে কল রেকর্ড করে ঘোলের প্রচার করছেন।এ ছাড়াও মাদ্রাসা মোড়,থানা মোড়,নিমগাছী রোডের বিভিন্ন পয়েন্টে সলপের ঘোল বিক্রি করছেন।প্রতি কেজি ঘোল বিক্রি হচ্ছে ১০০ টাকা আর মাঠা ১২০ টাকা।জাতীয় পুরস্কার প্রাপ্ত সলপের ঘোল বিক্রেতা আব্দুল মালেক জানান,বৃটিশ আমল থেকে তৎকালিন স্যানাল জমিদারের পৃষ্ঠপোষকতায় সলপে ঘোলের কারখানা গড়ে ওঠে। ঐ সময় ভারতের  কলকাতাতেও যেত সলপের ঘোল।তখন থেকেই সলপের ঘোলের খ্যাতি ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ও ভারতে।সলপে মালেক,খালেক,রাজ্জাক,সোবাহানসহ ৮/১০ টি ঘোলের কারখানা রয়েছে।তিনি আরও জানান,প্রতিদিন ৩০০ থেকে ৪০০ মনের বেশি ঘোল উৎপাদিত হয়।এর মধ্যে সবচেয়ে বেশি  মালেক ও খালেকের কারখানার ঘোল উৎপাদিত হয়। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই  ঘোলের চাহিদা রয়েছে।অগ্রিম অর্ডার মোতাবেক ভোর হতেই বিভিন্ন জেলা,উপজেলায় পৌছানোর জন্য প্যাকেজিং শুরু করলে ক্রেতারা এসে ঘোল নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট