1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় থেকে ৩ টি চোরাই সিএনজি উদ্ধার ও চোর চক্রের ২ (দুই) সদস্য আটক - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় থেকে ৩ টি চোরাই সিএনজি উদ্ধার ও চোর চক্রের ২ (দুই) সদস্য আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ২৩-৭-২০২৫ খ্রি. রাত্রি ২২.৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি চৌকশ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় কতিপয় ব্যক্তি চোরাই সিএনজি ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টিম চান্দগাঁও থানাধীন খাজা রোডস্থ বাবর চৌধুরীর গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে আসামী ০১। মোহাম্মদ আব্বাস (৩২), পিতা- মোঃ ইদ্রিস, সাং- তারাগঞ্জ, থানা-লালমোহন, জেলা- ভোলা ও ০২। মোঃ গিয়াস উদ্দিন (৩৫), পিতা- মৃত নুরুল হক, সাং-কোরালিয়া, থানা-তজুমদ্দিন, জেলা-ভোলা দ্বয়কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে তিনটি চোরাইকৃত সিএনজি ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা সিএনজির বিভিন্ন ডকুমেন্ট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দেশের বিভিন্ন স্থান হতে চোরাই সিএনজি সংগ্রহ করে জনৈক কবির মিস্ত্রি, পিতা-অজ্ঞাত, সাং-জঙ্গল সলিমপুর, থানা-সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম এর সহায়তায় সিএনজি অটো রিক্সার নকল ডকুমেন্ট এবং নাম্বার প্লেট জালিয়াতি করে চোরাই সিএনজি ক্রয়-বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ তাদের অন্যান্য অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট