
মনা নিজস্ব প্রতিনিধিঃ
প্রেস রিলিজ
সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) জনাব ওয়াহিদুল হক চৌধুরী’র নেতৃত্বে ০৩/০৩/২০২৬ ইং তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ এর অনুসারীরা সাজ্জাদের ভাইয়ের ছেলে মোহাম্মদ বিভিন্ন দেশী ও বিদেশী অস্ত্রশস্ত্র সহ বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলি বাজারের পার্শ্বে আমিন উল্লাহ হাজী বাড়ীস্থ ইদ্রিসের মালিকানাধীন ইকবাল প্রকাশ কেইস ইকবালের ভাড়াঘরে অবস্থান করিতেছে মর্মে সংবাদের ভিত্তিতে সিএমপি’র বিশেষ টিম এবং বায়েজিদ বোস্তামী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং ০৩/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ৩.৪৫ ঘটিকার সময় উল্লেখিত ঘটনাস্থল হইতে ১। ২টি বিদেশী পিস্তল, ২। ৩টি পিস্তলের ম্যাগাজিন, ৩। ০১টি ম্যাগাজিন সহ ১টি বিদেশী এসএমজি, ৪। ০১টি দেশীয় তৈরি পাইপ গান, ৫। ৪৫৫টি পিস্তলের তাজা গুলি, ৬। ১৪টি শর্টগানের তাজা কার্তুজ এবং ০১টি খালি কার্তুজ, ৭। ০১টি চাপাতি, ০১টি রাম দা, ৩টি ছোরা ও ০১টি কাঁচি, ৮। ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯। ৩টি এন্ড্রয়েড মোবাইল সেট সহ ০১টি পাওয়ার ব্যাংক,
১০। ২টি বর্ডি ওর্ণ ক্যামেরা ও ০১টি ব্যাটারি চার্জার,
১১। ০১টি অস্ত্রের কিট বক্স ও ২টি স্প্রে কিট, ১২। ০১টি বেইজ বল খেলার লোহার বেড, ১৩। ০১টি ড্রিল মেশিণ, ০২টি পলিথিন সিল মেশিন, ১৪। ০১টি টুলবক্স, ১৫। ০১টি মোটরসাইকেল উদ্ধার করে এবং সাজ্জাদের ভাইয়ের ছেলে আসামী মোহাম্মদ, কেইস ইকবাল সহ অজ্ঞাতনামা আসামীগণ পালানোকালে ধাওয়া করিয়া আটকের চেষ্টা কালে আসামীগণ পুলিশকে লক্ষ্য করিয়া গুলি চুড়িলে পুলিশও তাদেরকে পাল্টা গুলি ছুড়ে আসামী-১। মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬), পিতা-মোঃ ইউনুস, মাতা-রোকেয়া বেগম, সাং-চালিতাতলী,দারোগা বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম ও ২। মোঃ জসিম (৩৫), পিতা-তোফাজ্জল আহাম্মদ, মাতা-রাবেয়া খাতুন, সাং-ওয়াজেদিয়া, নাজেরা পুকুর পাড়, খলিল চৌকিদারের বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রামদ্বয়কে আটক করিতে সক্ষম হয় এবং আসামী মোহাম্মদ, কেইস ইকবাল সহ অন্যান্যরা পালিয়ে যায়। উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।