
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
কেএমপি’র হরিণটানা থানা পুলিশ ৪ মার্চ ২০২৬ তারিখ রাত ১১:২০ ঘটিকায় কেডিএ ময়ূরী আবাসিক এলাকার প্রধান গেটের বিপরীতে কবিরের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালে মাদক কারবারি ১) আল আমিন (৩৯), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-আদর্শ পল্লী (পূর্ব বিলপাবলা), থানা-আড়ংঘাটা, ২) রানা (৩৮), পিতা-মোঃ রতন, সাং-রায়ের মহল দক্ষিণপাড়া, থানা-সোনাডাঙ্গা, এবং ৩) তহিদুল ইসলাম তুহিন (৩৬), পিতা-মোঃ আকরামুজ্জামান, সাং-রামপুর, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল এ/পি সাং-ওয়ান্ডারল্যান্ড, ১১ নং ওয়ার্ড, থানা-খালিশপুর, খুলনাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের হেফাজত হতে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ ৩,১০০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।