1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
- নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘট-নায় নি-হত হয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদ। শুক্রবার (১৮ জুলাই) রাত তিনটার সময় ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরের পিছনে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘ-টনা ঘটে। এ সময় আনিসুর রহমান ও মো. কামাল হোসেন নামের আরও দু’জন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আনিসুর রহমানের অবস্থা আ-শংকা-জনক।

খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম জানান, শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে বাসে রওনা দেন। রাত ৩টার দিকে ভাঙ্গায় গাড়িবহর যাত্রী বিরতিতে ছিল। মাওলানা আবু সাঈদ বাস থেকে নেমে দাড়িয়েছিলেন। পেছন থেকে আরেকটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মাওলানা আবু সাঈদ মারা যান। আরও দুই জন আহত হন।

নিহত আবু সাঈদ চালনা বিল্লালিয়া মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখেছেন। জানাযা ও দাফনের সময় পরে জানানো হবে। তাঁর গ্রামের বাড়ি কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ষোলহালিয়া গ্রামে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট